Ajker Patrika

রাজধানীর যাত্রাবাড়ীতে ১২৯৫ পিচ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 
রাজধানীর যাত্রাবাড়ীতে ১২৯৫ পিচ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গত মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় র‍্যাব-১০ এর একটি চৌকস অভিযানকারী দল রাজধানীর যাত্রাবাড়ী থানার পাড়াডগাইর এলাকায় অভিযান পরিচালনা করে। এতে ১২৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৯০০ টাকাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম দুস মোহাম্মদ (৪৮)। তার বাবার নাম রাজ্জাক আলী। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার রঙ্গীখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধার হওয়া ইয়াবার অবৈধ বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, গ্রেপ্তারকৃত ব্যক্তি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে প্রথম স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিলেন সুপ্রিম কোর্ট

আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে মধ্যপ্রাচ্যে নিচ্ছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির সুযোগ

সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল

হরমুজ প্রণালিতে মাইন বিছানো শুরু ইরানের, নজিরবিহীন পরিণতির হুমকি ট্রাম্পের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত