
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবিরের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।
বুধবার (১১ মার্চ) উপজেলার নিয়ামতি ইউনিয়নের মহেষপুর বাজারে স্থানীয়দের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
গত সোমবার সরকারি চাল আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ওই হামলার অভিযোগ ওঠে।
জানা গেছে, বুধবার স্থানীয় কয়েক শ বিক্ষুব্ধ জনতা মিছিলে অংশ নিয়ে চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং তাঁর অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপির নেতা-কর্মীদের দেখা গেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান হুমায়ুন ইতিপূর্বেও জেলেদের চাল আত্মসাৎ, বিভিন্ন ভাতা থেকে টাকা আদায়সহ নানারকম দুর্নীতি করে পার পেয়ে গেছেন। এবারও তিনি বিভিন্ন কর্মসূচির আওতায় ১ হাজার ৩০০ কেজি চাল আত্মসাতের চেষ্টা করেন।
স্থানীয় লোকজন গোপন সংবাদের ভিত্তিতে সেটা জানতে পেরে ট্যাগ অফিসারের উপস্থিতিতে চালের বস্তা গণনা করে ১৩০০ কেজি চাল কম পায়। বক্তারা বলেন, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে হুমায়ুন চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, তা না হলে কঠোর আন্দোলন করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ মার্চ সরকারি উদ্যোগে দুস্থ মহিলাদের খাদ্যসহায়তা কর্মসূচির ১ হাজার ৩০০ কেজি চাল কম থাকার অভিযোগ এনে ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবিরকে ইউনিয়ন পরিষদে অবরুদ্ধ করে রাখা হয়। পরবর্তীকালে বিক্ষুব্ধ জনতা চেয়ারম্যান হুমায়ুন কবিরকে শারীরিকভাবেও হেনস্তা করে।
এ ব্যাপারে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খান শামিম পারভেজ বলেন, নিয়ামতি ইউনিয়নে দুস্থ মহিলাদের সহায়তা কর্মসূচির আওতাভুক্ত ২৬৬টি কার্ড রয়েছে। প্রতি মাসে তারা জনপ্রতি ৩০ কেজি করে চাল পায়। চলতি মাস এবং আগের ২ মাস বকেয়াসহ ৩ মাসের মোট ২৩ হাজার ৯৪০ কেজি চাল কলসকাঠি খাদ্যগুদাম থেকে আনার কথা। কিন্তু গুদাম থেকে ১ হাজার ৩০০ কেজি চাল কম আনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে