
রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া এলাকায় নাফিস আজিজ সিদ্দিক (৩৩) নামের এক যুবককে গুলি করে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে খিলগাঁও নন্দীপাড়া তিতাস রোড এলাকায় ঘটনাটি ঘটে।
হাসপাতালে আহত নাফিসের বাবা আবু বক্কর সিদ্দিক বলেন, তাঁদের বাসা খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকায়। নাফিস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাসাবো এলাকায় নাফিসের এক সহকর্মীর বাবা মারা যান। রাতে বাসাবো এলাকায় যান নাফিস। সেখান থেকে তাঁর আরেক সহকর্মীকে নামিয়ে দিতে মোটরসাইকেল নিয়ে যাত্রাবাড়ী এলাকায় যান নাফিস। সেখান থেকে বাসায় ফিরছিলেন।
তিনি আরও বলেন, খিলগাঁও তিতাস রোডে এলে তিনজন ছিনতাইকারী নাফিসের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা নাফিসের মোটরসাইকেল নিয়ে নেয়। একপর্যায়ে নাফিসের হাতে থাকা মোবাইল ফোন নিতে যায় ছিনতাইকারীরা। তখন নাফিস বাধা দেয়। এ সময় নাফিসের বাঁ পায়ে গুলি করে মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে তাঁর চিৎকার শুনে পাশের নিরাপত্তাকর্মীরা তাঁকে উদ্ধার করে ফরাজী হাসপাতালে নিয়ে যান। পরে নাফিসকে রাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, রাতে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। তাঁর বাঁ পায়ের রানে গুলিবিদ্ধ ছিল। রাতেই চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বের করেন। বর্তমানে ওই যুবক হাসপাতালে ভর্তি রয়েছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে