
রাজধানীর খিলগাঁওয়ে রেলগেট মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় মোস্তাফিজুর রহমান বাবু নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার দুপুরে দক্ষিণ সিগন্যালে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক কনস্টেবল রবিউল ইসলাম। এ সময় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. আনোয়ার হোসেন ব্যক্তিগত গাড়ি নিয়ে সিগন্যালে আটকে পড়েন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ট্রাফিক পুলিশকে গালিগালাজ করেন এবং ‘ঘুষ নেওয়ার’ অভিযোগ তুলে বিরূপ মন্তব্য করেন। কনস্টেবল রবিউল প্রতিবাদ করলে তিনি হুমকি দিয়ে চলে যান।
এরপর বেলা ৩টার দিকে ৬-৭টি মোটরসাইকেলে ১০-১২ জন ব্যক্তিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ফিরে আসেন আনোয়ার হোসেন। তাঁরা রবিউল ইসলামকে লাথি মেরে মাটিতে ফেলে মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। ডিউটিরত সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল হাসান এগিয়ে এলে তাঁকেও ধাক্কা দিয়ে তাঁর পোশাকের হ্যান্ডব্যাজ ছিঁড়ে ফেলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে বেতার বার্তার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে আশপাশের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করেন।
এ ঘটনায় কনস্টেবল রবিউল ইসলাম বাদী হয়ে মামলা করলে চিকিৎসক আনোয়ার হোসেনকে প্রথমে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল রাতে গ্রেপ্তার হলেন মোস্তাফিজুর রহমান (৪৭)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১৯ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে