
ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সময় মেট্রোরেলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ঘোষিত সূচি অনুযায়ী, শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটির দিনগুলোয় উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে যাবে। উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে।
এ সময় ট্রেন চলাচলের হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) কমপক্ষে ১২ মিনিট থেকে সর্বোচ্চ ১৫ মিনিট থাকবে। প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রিপ পরিচালনা করা হবে এবং সাতটি ট্রেন সেট চলাচল করবে। তবে যাত্রীর চাপ অনুযায়ী ট্রিপের সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে।
ডিএমটিসিএল জানায়, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট ক্রয় করা যাবে। একই সঙ্গে এমআরটি বা র্যাপিড পাস টপআপ সুবিধাও চালু থাকবে। শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বেলা ২টা ৪৫ মিনিট ও মতিঝিল স্টেশন থেকে বেলা ৩টা ৫ মিনিট থেকে সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি শুরু হবে।
এ ছাড়া রাত ৯টা ২০ মিনিটের পর সব মেট্রোরেল স্টেশনের টিকিট বিক্রয় অফিস ও টিকিট ভেন্ডিং মেশিন বন্ধ হয়ে যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে