
মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ। এর মাধ্যমে র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড ব্যবহারকারীরা অ্যাপ থেকেই অনলাইনে রিচার্জ করতে পারবেন।
আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলন কক্ষে র্যাপিড পাস অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
উদ্বোধন অনুষ্ঠানে শেখ মইনউদ্দিন বলেন, র্যাপিড পাস অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা ঘরে বসেই সহজে র্যাপিড পাস ও এমআরটি কার্ডে রিচার্জ করতে পারবেন। এতে যাত্রীদের ভোগান্তি আরও কমবে। ভবিষ্যতে একটি কার্ড দিয়েই সব ধরনের পরিবহনে ভাড়া পরিশোধের ব্যবস্থা চালু করা হবে।
অ্যাপের বিষয়ে ডিটিসিএ জানিয়েছে, র্যাপিড পাস অ্যাপ ব্যবহার করতে হলে যেসব গ্রাহক ইতিমধ্যে rapidpass.com.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন, তাঁরা একই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগইন করতে পারবেন। লগইনের পর ব্যবহারকারী ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত পরিমাণ সেট করে রিচার্জের জন্য প্রসেস দিতে পারবেন। ব্যাংকের কার্ডের পাশাপাশি বিকাশ ও নগদের মাধ্যমেও সহজে রিচার্জ করা যাবে।
অনলাইনে রিচার্জ সম্পন্ন হওয়ার পর র্যাপিড পাস বা এমআরটি পাস কার্ডটি মেট্রো স্টেশনে থাকা এভিএম (অ্যাড ভ্যালু মেশিন)-এ ট্যাপ করলেই রিচার্জকৃত অর্থ কার্ডে সক্রিয় হয়ে যাবে। একই সঙ্গে অ্যাপের মাধ্যমে কার্ডে থাকা বর্তমান ব্যালেন্স, কোথায় কোথায় ভ্রমণ করা হয়েছে—এসব বিস্তারিত তথ্য জানা যাবে। এ ছাড়া ব্যবহারকারীর মোবাইল ফোনে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) সুবিধা থাকলে, মোবাইলের পেছনে র্যাপিড পাস কার্ড ধরলেই অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কার্ডে থাকা টাকার পরিমাণ স্ক্রিনে দেখা যাবে।
অ্যাপে রিচার্জের ক্ষেত্রে কিছু শর্তও দিয়েছে কর্তৃপক্ষ। এক সময়ে একটি কার্ডে কেবল একটি পেন্ডিং অনলাইন রিচার্জ রাখা যাবে। কার্ড ব্ল্যাক লিস্টেড, রিফান্ডেড বা অবৈধ অবস্থায় থাকলে রিচার্জ কার্যকর হবে না। এভিএম-এ ট্যাপ করার আগে রিচার্জের তারিখ থেকে ৭ দিনের মধ্যে বাতিলের আবেদন করা যাবে এবং বাতিলের ক্ষেত্রে মোট টাকার ওপর ৫ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ব্ল্যাক লিস্টজনিত কারণে পেন্ডিং রিচার্জ কার্যকর না হলে রিফান্ডের জন্য আবেদন করা যাবে।
র্যাপিড পাস অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মশিউর রহমান, ডিটিসিএ’র সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আখতারসহ সংস্থাটির অন্য কর্মকর্তারা।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে