রাজধানীতে যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভার এলাকায় গতকাল শুক্রবার ভোরে গাড়িচালক সোহেল মিয়ার (৪৮) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্ত্রী শারমিন আক্তারের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ বলেছে, সোহেলকে খুন করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে তাঁর লাশ ফ্লাইওভার থেকে ফেলে দেওয়া হয়।
পুলিশ ও স্বজনেরা জানান, সোহেল নিজের গাড়ি চালাতেন। গত বৃহস্পতিবার সবুজবাগের উত্তর বাসাবো ঝিলপাড় গ্যারেজে গাড়ি মেরামত করতে যান। এর পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে সোহেলের স্ত্রী শারমিন গ্যারেজে গিয়ে স্বামীর খোঁজ করলে গ্যারেজের মালিক রুবেল হোসেন বলেন, তাঁকে গাড়ির যন্ত্রাংশ আনতে পাঠানো হয়েছিল। তিনি আর ফেরেননি। তাঁর স্ত্রী বারবার ফোন করলেও তাঁকে পাননি। পরে সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শারমিন।
যাত্রাবাড়ী থানার এসআই আমির হোসেন বলেন, হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল ভোর ৬টার দিকে দোলাইরপাড় ফ্লাইওভার এলাকা থেকে সোহেলের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তাঁর মাথার বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারী কোনো বস্তু ও ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে।
সবুজবাগ থানার ওসি ইয়াসিন আলী বলেন, নিহত সোহেলের স্ত্রী শারমিন জিডি করার পর পুলিশ প্রাথমিক তদন্তে গিয়ে গ্যারেজের ভেতর রক্তের দাগ দেখে। সন্দেহ হলে গ্যারেজ মালিক রুবেল ও তাঁর দুই কর্মচারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
৩৫ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
১ ঘণ্টা আগে