
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কমিশনার ও প্রথম সচিব মো. তারেক হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর ফ্ল্যাট ও জমি ক্রোক এবং ব্যাংক হিসাবসহ বিভিন্ন হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এসব নির্দেশ দেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, দুর্নীতির অভিযোগ থাকায় তারেক হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ ক্রোক এবং বিভিন্ন হিসাব অবরুদ্ধের নির্দেশে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. আল আমিন।
আবেদন অনুযায়ী তারেক হাসানের নামে দক্ষিণখানে থাকা কার পার্কিং, কমন স্পেসসহ ৫২ লাখ ৮৫ হাজার টাকার একটি ফ্ল্যাট এবং চাঁদপুরের মতলবের ৩ লাখ ৫২ হাজার টাকার ১৫ শতক জমি ক্রোকের আদেশ দেওয়া হয়। এ ছাড়া দুটি ব্যাংক হিসাব, তিনটি এফডিআর, চারটি বিও হিসাব ও চারটি জীবনবিমা হিসাবও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়।
ব্যাংক হিসাবে ২৪ লাখ ৭৭ হাজার ৬২৪ টাকা, এফডিআরে ৫৮ লাখ ৭০ হাজার ৪৪২ টাকা, বিও হিসাবে ৯৩ লাখ ১৬ হাজার ৬৩২ টাকা এবং জীবনবিমা হিসাবে ১৩ লাখ ২৪ হাজার ৪৩৫ টাকা রয়েছে।
দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, তারেক হাসানের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে, তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন। বিদেশে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশগমন রোধ করা প্রয়োজন।
আরেক আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে দেখা গেছে, তারেক হাসানের নামে দুটি দলিলমূলে অর্জিত স্থাবর সম্পদ, দুটি ব্যাংক হিসাব, তিনটি এফডিআর, তিনটি বিও হিসাব, চারটি জীবনবিমা পলিসি ও অন্যান্য সম্পদ মিলিয়ে মোট ২ কোটি ৯৮ লাখ ৪ হাজার ৭২৮ টাকার সম্পদ রয়েছে। গোপন সূত্রে জানা গেছে, তিনি সম্পদ অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাই তাঁর এসব সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা না হলে তা বেহাত হওয়ার শঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে জরুরি ভিত্তিতে স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১৬ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
২৭ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে