
ময়মনসিংহের মুক্তাগাছায় সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে বিয়ে করার পর এক যুবকসহ চারজনকে ভুয়া অভিযোগে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। এ সময় তিনটি স্মার্টফোন, নগদ ৩ হাজার ৯০০ টাকা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা জেলার মো. মাহিন হোসেন (৩১), মো. ইউসুফ হোসেন (৩৫), মো. মনির হোসেন (৩২) ও মুন্সিগঞ্জ জেলার মো. মনির হোসেন (৩২)। তাঁদের মধ্যে মাহিন হোসেন নিজেকে সেনাবাহিনীর মেজর হিসেবে পরিচয় দেন।
আজ সোমবার বিকেলে ময়মনসিংহ র্যাব-১৪–এর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে ওই দিন ভোররাতে মুক্তাগাছা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মো. মাহিন হোসেন মুক্তাগাছা উপজেলার এক তরুণীর সঙ্গে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সম্পর্ক গড়ে তোলেন। পরে ফুসলিয়ে গোপনে বিয়ের রেজিস্ট্রি করেন। বিয়ের বিষয়টি জানাজানি হলে তরুণীর বাবা তাঁর মেয়েকে জামাইসহ বাসায় আসতে বলেন। আসামি মো. মাহিন হোসেন বাসায় এলে তাঁর কাছে মেজর আইডি ও কর্মস্থল সম্পর্কে জানতে চাইলে তিনি অসংগতিমূলক কথাবার্তা বলতে থাকেন। তখন মেজর জানান, তিনি র্যাব-১৪ ময়মনসিংহের সিওর দায়িত্ব পেয়েছেন। বিষয়টি তরুণীর বাবার কাছে সন্দেহজনক মনে হলে তা যাচাই করার জন্য ঢাকা ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টে যোগাযোগ করেন। তখন তাঁর মেজর আইডি কার্ডটি সঠিক নয় বলে জানতে পারেন তরুণীর বাবা। পরে ময়মনসিংহ অধিনায়ক বরাবর অভিযোগ করেন। অভিযোগের পর র্যাবের একটি দল মাহিন হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করে।
ময়মনসিংহ র্যাব-১৪–এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার (মেজর) শিশুর মাহমুদ তালুকদার বলেন, গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে