সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ও আহত অবস্থায় তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ বুধবার (১৮ জুন) সকাল ৭টার দিকে নিশ্চিন্তপুরের অন্বেষা গার্মেন্টসের পেছনে শামীমের দোতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—জাহানারা বেগম (৫০), তাঁর দুই ছেলে গার্মেন্টস কর্মী জুয়েল রানা (২২) ও টাইলস মিস্ত্রি জহুরুল ইসলাম (২৮)।
দগ্ধ জুয়েল রানা জানান, সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যান তিনি। এ সময় রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁর মা জাহানারা বেগম। সিলিন্ডার গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তাঁর মায়ের শরীরে আগুন ধরে যায়। ধসে যায় রুমের দেয়াল। এতে তিনি ও তাঁর বড় ভাই আহত ও সামান্য দগ্ধ হন।
আহত জহুরুল ইসলামের স্ত্রী স্বপ্না পারভিন জানান, তাঁরা পাশের রুমে ছিলেন। বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল যে, তাঁদের রুমের দেয়াল ধসে জহুরুলের শরীরের ওপর পড়ে। এ ছাড়া তাদের পাশের একটি বাসার আরও দুজন আহত হন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ঘটনায় দগ্ধ তিনজন হাসপাতালে এসেছেন। এদের মধ্যে জাহানারার শরীরের ৬৮ শতাংশ পুড়ে গেছে। তাঁর ছেলে জুয়েল রানার শরীরের ৬ শতাংশ পুড়েছে । এ ছাড়া তাঁর দুই পা-সহ শরীরে আঘাত পান। তবে জহুরুলের শরীরে দগ্ধ হয়নি। তিনি শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে