
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মহাখালীর আবাসিক এলাকার (ডিওএইচএস) ভেতরে তামাক কোম্পানির কার্যক্রম পরিচালনার বিষয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশের (বিএটিবি) আপিল খারিজ করে দিয়েছেন। এই রায়ের ফলে আবাসিক এলাকায় তামাক কোম্পানির কার্যক্রম নিষিদ্ধ হলো। এই রায়কে স্বাগত জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ তামাকবিরোধী জোট।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ তামাকবিরোধী জোট এ তথ্য জানিয়েছে। সংগঠনটির দপ্তর সম্পাদক সৈয়দা অনন্যা রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাপিলেট ডিভিশনের এই রায় জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় একটি ‘ঐতিহাসিক মাইলফলক’। এই রায়কে সাধুবাদ জানিয়ে তারা মনে করে, এটি তামাক নিয়ন্ত্রণের মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়নে বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে দেবে। দ্রুত এই রায় বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার প্রয়োজন বলেও তারা উল্লেখ করেছে।
তামাকবিরোধী জোট আরও দাবি করেছে, শুধু ঢাকা শহর নয়, পর্যায়ক্রমে সারা দেশের সব আবাসিক এলাকায় থাকা তামাক কারখানাগুলো সরানোর উদ্যোগ নিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দেশের তামাকবিরোধী এবং পরিবেশবাদী সংগঠনগুলো আবাসিক এলাকা থেকে ক্ষতিকর তামাক কারখানা অপসারণ এবং জনবান্ধব পরিবেশ গড়ে তোলার দাবি জানিয়ে আসছে। তামাক কোম্পানিগুলো ক্রমাগত আইন ভঙ্গ করে রাষ্ট্রের আইনের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে এবং নীতিতে প্রভাব বিস্তারের মতো বিভিন্ন হয়রানিমূলক কাজ করে যাচ্ছে। এসব কাজ জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের ইতিবাচক প্রচেষ্টার পরিপন্থী।
বাংলাদেশ তামাকবিরোধী জোট মনে করে, তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করে এ ধরনের অনৈতিক ও আইনবিরোধী কার্যক্রম বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে, অবিলম্বে পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ সংশোধন করে তামাক কারখানাকে আবার ‘লাল’ শ্রেণিভুক্ত করারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে