
রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির প্রধান ফুল মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁদের কাছ থেকে ১৫০টি চেতনানাশক ট্যাবলেট ও পাঁচ প্যাকেট বিস্কুট জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দারুসসালাম থানার গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব বলছে, ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের সঙ্গে সখ্য গড়ে তুলে টাকাপয়সা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতেন চক্রের সদস্যরা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফুল মিয়া (৪৯), মো. এনামুল শেখ (৩৫), মো. আবু মুসা (৩০), মো. আহাদ আলী (২৪) ও আ. রহিম (৩৮)।
আজ শুক্রবার বিকেলে র্যাব-৪-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
মাজহারুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মলম পার্টি চক্রের প্রধানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অজ্ঞান পার্টি চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা র্যাবকে জানান, তাঁরা দীর্ঘদিন ধরে যাত্রীর ছদ্মবেশে দূরপাল্লার পরিবহনে উঠে সাধারণ যাত্রীদের সঙ্গে সখ্য গড়ে তুলতেন। এরপর কৌশলে চেতনানাশক ওষুধ মিশ্রিত বিস্কুট বা পানি পান করিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করতেন।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ঈদ উপলক্ষে বিপুলসংখ্যক যাত্রী গাবতলী বাসস্ট্যান্ড দিয়ে যাতায়াত করবে বিধায় তাঁরা চেতনানাশক প্রয়োগ করে সর্বস্ব লুটের পরিকল্পনা করেছিলেন।
এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৬ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে