
রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের স্ত্রী লায়লা খানের বড় মগবাজার এলাকার একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ফ্ল্যাট সংশ্লিষ্ট ভবনে লায়লা খানের মালিকানাধীন দুটি গাড়ি পার্কিংয়ের জায়গাও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন।
দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষ এই ফ্ল্যাট গাড়ি পার্কিংয়ের জায়গা ক্রোকের আবেদন করেন। আবেদন সূত্রে জানা যায়, ২ হাজার ৭৫ বর্গফুট আয়তনের এ ফ্ল্যাটটির দলিলমূল্য ৮০ লাখ ৪৫ হাজার টাকা।
আবেদনে আরও বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে প্রতীয়মান হয়, অভিযুক্ত মাজহারুল কর্তৃক অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ তাঁর স্ত্রী লায়লা খানের মালিকানায় আছে। লায়লা খান এই ফ্ল্যাটটির মালিকানা হস্তান্তর করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এ অবস্থায় লায়লা খানের স্থাবর এই সম্পদ জব্দের নির্দেশ দেওয়া একান্ত প্রয়োজন।
উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুল ইসলামকে আটক করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে