
রাজধানীর ধানমন্ডিতে একটি ভবনের অফিসকক্ষ থেকে জামায়াতে ইসলামীর তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ককটেল-গোলাবারুদও উদ্ধার করা হয় বলে জানিয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
আজ শনিবার বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি সাতমসজিদ রোডসংলগ্ন ৫/এ অবসর ভবনের একটি অফিসে অভিযান চালায় সিটিটিসি। ভবনটি দীর্ঘক্ষণ ঘিরে রাখা হয়।
গ্রেপ্তাররা হলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, জামায়াতে ইসলামীর কোষাধ্যক্ষ খন্দকার মিজানুর রহমান এবং জামায়াতে ইসলামীর সদস্য মোহাম্মদ আব্দুর রশিদ।
সিটিটিসির উপকমিশনার (ডিসি) মিশুক চাকমা এসব তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীর ধানমন্ডি সাতমসজিদ রোডসংলগ্ন ৫/এ অবসর ভবনে জামায়াতে ইসলামীর অফিসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে এখানে বসে নানা অপকর্ম পরিচালনা করেছেন। এখানে অভিযান চালিয়ে তাঁদের অনেক ডকুমেন্ট পাওয়া গেছে। ডোনার ও সদস্য তালিকার তথ্যও পাওয়া গেছে।
তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার তথ্যও রয়েছে আমাদের কাছে।’ তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ককটেল ও বিস্ফোরক জব্দ করা হয় বলে জানান তিনি।
মিশুক চাকমা বলেন, ২০১৮ সালে সাতমসজিদ রোডের এই রাস্তায় চালানো ধ্বংসযজ্ঞও এই অফিস থেকে পরিচালিত হয়েছিল।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
২৯ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৩৬ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে