রাজধানী ঢাকার ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে ১ এপ্রিল থেকে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে ডিএমপি।
আজ সোমবার (২৩ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর বিভিন্ন এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান, দোকান, রেস্তোরাঁ, ওয়ার্কশপসহ নানা প্রতিষ্ঠানের মালামাল ফুটপাত ও সড়কে রেখে কার্যক্রম পরিচালনার প্রবণতা বেড়েছে। এতে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং যানজটও বাড়ছে। অনেক ক্ষেত্রে দোকানের বাইরে অবৈধভাবে টিনশেড, বেঞ্চ, স্টল বসিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এমনকি মোটরগাড়ির ওয়ার্কশপ ও গ্যারেজগুলো সড়কের একাংশ দখল করে মেরামতকাজ চালাচ্ছে, যা নগরীর স্বাভাবিক চলাচলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ১ এপ্রিল থেকে ডিএমপির বিশেষ টিম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি জানিয়েছে, নগরীর শৃঙ্খলা ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হবে। এ জন্য নগরবাসীর সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।

কিশোরগঞ্জের ভৈরবে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের অদূরে ২৯ নম্বর রেলসেতু এলাকায় কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়।
৯ মিনিট আগে
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, ‘আমরা জামদানি ভিলেজের প্রকল্প বাস্তবায়ন করতে পরিদর্শনে এসেছি। আমরা জামদানি শিল্পের ঐতিহ্যকে অন্বেষণ করতে সেই সুদূর ইংল্যান্ড পর্যন্ত গিয়েছি।’
২০ মিনিট আগে
সোমবার লক্ষ্মীটারি ইউনিয়নে এক হকারের কাছ থেকে আইসক্রিম কিনে খাওয়ার সময় কয়েকজন শিশু হাতে থাকা আইসক্রিমে কামড় দিতেই বড় আকারের কেঁচো দেখতে পায়। এতে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
২৪ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত পলাশ খানের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে রাতে একই গ্রামের কাবির মোল্লাকে কুপিয়ে জখম করে বলে অভিযোগ। আহত কাবির মোল্লা কাজ শেষে বাড়ি ফিরছিলেন।
১ ঘণ্টা আগে