
রাজধানীর ডেমরায় রোলেক্স ব্র্যান্ডের হাতঘড়ির ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৪৫ লাখ টাকা প্রতারণামূলক আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ডেমরার বাঁশেরপুল ইস্টার্ন হাউজিং সোসাইটি এলাকার রয়েল গার্ডেনের ৪/এ ফ্ল্যাটে। আসামিরা সবাই ওই ফ্ল্যাটের বাসিন্দা।
এ ঘটনায় ভুক্তভোগী মামুন (৪২) গতকাল শুক্রবার রাতে ডেমরা থানায় অভিযুক্ত মানিক (৬৫), দেলোয়ার (৬০) ও আজাদসহ (৫৬) অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে এ ঘটনায় কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
জানা যায়, ১০ নভেম্বর জমি বিক্রয়ের উদ্দেশ্যে কাগজপত্র নিয়ে মামুন ডেমরার ইস্টার্ন হাউজিং এলাকায় আগে থেকে কথা বলা মানিকের সঙ্গে দেখা করতে যান। এ সময় মানিকসহ অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে আটটি রোলেক্স ঘড়ি দেখিয়ে শেয়ারহোল্ডার করার প্রলোভন দেন এবং ঘড়ির চালান আনতে টাকা দাবি করেন। তাদের কথায় বিশ্বাস করে মামুন ১১ নভেম্বর রয়েল গার্ডেনের একটি ফ্ল্যাটে ১০ লাখ এবং ১৯ নভেম্বর একই স্থানে আরও ৩৫ লাখ টাকা দেন। তখন তিন আসামির পাশাপাশি এক বিদেশি ব্যক্তি ও অজ্ঞাত এক নারীও উপস্থিত ছিলেন। টাকা নেওয়ার পর আসামিরা টাকা গোনার কথা বলে পাশের রুমে গিয়ে কৌশলে সটকে পড়েন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে