
পেশাগত দায়িত্ব পালনের সময় সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ। এতে আজকের পত্রিকার প্রতিবেদক এস এম নূর মোহাম্মদসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।
আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সকাল থেকেই আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সেখানে দায়িত্ব পালন করছিলেন সাংবাদিকেরা।
পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন আজকের পত্রিকার প্রতিবেদক এস এম নূর মোহাম্মদ, এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ফজলুল হক মৃধা, মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ, এটিএন বাংলার ক্যামেরাপারসন হুমায়ুন কবির, সময় টিভির ক্যামেরাপারসন সোলাইমান স্বপন, ডিবিসির ক্যামেরাপারসন মেহেদী হাসান মিম ও বৈশাখী টিভির ক্যামেরাপারসন ইব্রাহিম।
নূর মোহাম্মদ বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ আজ হওয়ার কথা ছিল। তবে নির্বাচন কমিশন জটিলতায় তা হয়নি। দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানের সময় বিএনপিপন্থী আইজীবীদের ওপর পুলিশ লাঠিপেটা করে। সে সময় সাংবাদিকদেরও মারধর করে পুলিশ। বারবার পরিচয় দেওয়ার পরও পায়ের নিচে ফেলে অকথ্য ভাষায় গালিগালাজ ও নির্যাতন করেছে।’
এ ব্যাপারে পুলিশের তরফ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৮ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৫ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩২ মিনিট আগে