রাজধানীর লালবাগ থানা এলাকায় একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিমকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
বিকেলে হাজী সেলিমকে আদালতে হাজির করে লালবাগ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আক্কাস মিয়া ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে হাজী সেলিমের পক্ষে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন তার আইনজীবী। আদালত রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি শেষে ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, হাজী সেলিম কলেজ ছাত্রখালিদ হত্যা মামলায় জড়িত ছিলেন বলে তথ্য প্রমাণ পাওয়া গেছে। এই হত্যাকাণ্ডে আর কারা কারা জড়িত এবং হত্যার মূল রহস্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
হাজী সেলিমের পক্ষে তার আইনজীবী শ্রী প্রাণনাথ আদালতকে বলেন, গত পাঁচ বছর ধরে হাজির সেলিম বাক প্রতিবন্ধী। তিনি কথা বলতে পারেন না। তিনি এখন লিখতেও পারেন না। তাকে কীভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া তিনি ওপেন হার্ট সার্জারি করা রোগী। এ কারণে তার রিমান্ড আবেদন বাতিল করা হোক।
এর আগে গত রাত পৌনে ১টায় হাজী সেলিমকে বংশাল এলাকা থেকে আটক করে ডিবি পুলিশ। পরে লালবাগ থানার এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়।
ঢাকার আদালতের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান হাজী সেলিমের রিমান্ডে বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৮ জুলাই বিকেল ৬টায় লালবাগ থানাধীন আজিমপুর সরকারি আবাসিক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হন আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় লালবাগ থানায় দায়ের করা মামলায় বলা হয়, কিছু আসামির যোগসাজশ ও উসকানিমূলক বক্তব্যে ও সরাসরি নির্দেশে গুলি চালানো হয়।
এ ঘটনায় খালিদ হাসান সাইফুল্লার বাবা কামরুল হাসান বাদী হয়ে লালবাগ থানায় শেখ হাসিনাসহ তার মন্ত্রিপরিষদ সদস্য ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেন।
পরে এই মামলায় শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক, আহমেদ হোসেন, সোহায়েল আহমেদ, আরিফ খান জয়, তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
২ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে