
বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের ‘ক্যাশিয়ার’ খ্যাত জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে খিলক্ষেতের লো-মেরেডিয়ান হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
জসিম চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান।
এ বিষয়ে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া জসিম উদ্দিনের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা রয়েছে। বাড্ডা থানা পুলিশ জসিমকে গ্রেপ্তার করতে আমাদের কাছে সহযোগিতা চাইলে, আমরা বাড্ডা থানা–পুলিশকে সহযোগিতা করি। গ্রেপ্তারের পর তাঁকে বাড্ডা থানা পুলিশ নিয়ে গেছে।’
অপর দিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘গত ২১ নভেম্বর বাড্ডা থানায় একটি মারামারির মামলা হয়। মামলা নম্বর ১৬। ওই মামলার ২১ নম্বর আসামি জসিম। তাঁকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৭ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪১ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে