১১ দিনেও নিখোঁজ ভাইয়ের সন্ধান পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. নাহিদ ইসলাম। গত ৫ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সিরাত মাহফিল থেকে নিখোঁজ হয়েছিলেন তাঁর ভাই।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে ভাইয়ের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নাহিদ।
সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, ‘মাদ্রাসায় পড়াশোনা করত আমার ছোট ভাই তৌহিদ। পড়াশোনায় অনিয়মিত হওয়ায় বছরখানেক আগে পড়াশোনা ছেড়ে সিদ্দিক বাজারে ভাইয়ার সঙ্গে ব্যবসায়ী প্রতিষ্ঠান যোগ দেয়। গত ৫ অক্টোবর দুপুরে আমার সঙ্গে ক্যাম্পাসে দেখা করে সিরাত মাহফিলে যায়। এরপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। এ নিয়ে শাহবাগ থানায় জিডিও করেছি।’
নাহিদ বলেন, তাঁর ভাইয়ের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রং ফরসা, মাথার চুল ছোট। হারানোর সময় তাঁর পড়নে সাদা গেঞ্জি ও কালা ট্রাউজার ছিল। স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে।
নাহিদ আরও বলেন, এর আগেও গত সেপ্টেম্বর মাসের ৮ তারিখে বাসা থেকে নিখোঁজ হয়েছিল তৌহিদ। পরে ১১ তারিখ মগবাজার থেকে মোবাইলের লোকেশনের মাধ্যমে তাঁকে খুঁজে বের করি। তারপর তৌহিদের কাছ থেকে জানতে পারি, সে উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেনে ৩ দিন ঘোরাঘুরি করেছে। তৌহিদের এই ধরনের অস্বাভাবিক আচরণের জন্য মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শও নেওয়া হয় বলে জানান নাহিদ।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৪ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে