
জনসন, ইমামি, সানসিল্ক, ডাভ, হেড অ্যান্ড শোল্ডারস, পেনটিনসহ বিভিন্ন নামিদামি কোম্পানির নকল কসমেটিকস জব্দ করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
আজ বুধবার রাজধানীর বংশাল এলাকায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট পরিচালনা করে এসব নকল কসমেটিকস জব্দ করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অভিযানের সময় প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি না পাওয়ায় এসব নকল পণ্য জব্দপূর্বক ধ্বংস করা হয়। মোবাইল কোর্টে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার তারিকুল ইসলাম সুমন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এপিবিএন-১১-এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান শেষে বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বংশালের পেয়ালাওয়ালা মসজিদসংলগ্ন ৫৮, বংশালের একটি ভবনের তৃতীয় তলায় নামবিহীন নকল কসমেটিকস উৎপাদনকারী এক প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি কোনো ধরনের মান নিয়ন্ত্রণ না করে নামিদামি ব্র্যান্ডের নকল কসমেটিকস উৎপাদন করে আসছিল।
প্রতিষ্ঠানটিতে সানসিল্ক, ডাভ, পেনটিন, হেড অ্যান্ড শোল্ডারস শ্যাম্পু, প্যারাসুট বেলিফুল, সেসা, নবরত্ন, ইমামি ৭ ইন ১ হেয়ার অয়েল, জনসন বেবি শ্যাম্পু, বেবি অয়েল, বেবি পাউডার, ভ্যাসলিন হেয়ার টনিকসহ দেশি-বিদেশি কসমেটিকস মজুদ পাওয়া যায়। এসব পণ্যের খালি বোতল, লেবেল, প্রস্তুত করা মালামাল এবং উৎপাদনে ব্যবহৃত ক্ষতিকর কেমিক্যালসহ নিম্নমানের কাঁচামাল পাওয়া যায়।
ফেরদৌস আলম বলেন, ‘পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই সারা বছর মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স পরিচালনা করে থাকে। আসন্ন রমজান উপলক্ষে বাজার তদারকি আরও জোরদার করা হয়েছে। রমজান উপলক্ষে শুধু খাদ্যপণ্য নয়, বিএসটিআইয়ের আওতাভুক্ত সব পণ্যের মান নিয়ন্ত্রণে বাজারে কঠোর তদারকি শুরু হয়েছে।’

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে