
সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক সংসদ সদস্য সাদেক খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নতুন নতুন মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা পৃথক পৃথকভাবে রিমান্ডে নেওয়ার এসব নির্দেশ দেন। ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের এসব তথ্য নিশ্চিত করেন।
আজ সকালে প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা পৃথক পৃথকভাবে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মোহাম্মদপুর থানায় দায়ের করা সুজন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অন্যদিকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের চার দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
যাত্রাবাড়ী থানায় দায়ের করা সায়েম হোসেন হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মোহাম্মদপুর থানায় দায়ের করা অর্ণব হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এ ছাড়া যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হোসেনকে এক মামলায় দুই দিন রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।
এ পর্যন্ত বিভিন্ন মামলায় আনিসুলকে ৪৯ দিন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৯২ দিন, রাশেদ খান মেননকে ৩৮ দিন, হাসানুল হক ইনুকে ৪০ দিন, দীপু মনিকে ১২ দিন, সাদেক খানকে ৯ দিন রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে