অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও লক্ষ্মীপুর–৪ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিংকুর দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকার পতনের পর সাবেক রেলমন্ত্রীর বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
দুদকের একজন কর্মকর্তা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন।
দুদকের অভিযোগ থেকে জানা যায়, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রেলওয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে টেন্ডার, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়মের মাধ্যমে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতাও পেয়েছে দুদক।
অন্যদিকে লক্ষ্মীপুর–৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। অভিযোগ রয়েছে, তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মাসাৎ করে বিদেশে অর্থ পাচার করেছেন।
দুদকের অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহারর করে নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি পিংকু। চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, দলীয় পদ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন তিনি।
সূত্রটি জানায়, সাবেক এই দুই সংসদ সদস্যের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অর্জনের অভিযোগসমূহ দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্যানুসন্ধানে প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে কমিশন। প্রাথমিক সত্যতা থাকায় অভিযোগগুলো অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় সূত্রটি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে