
রাজধানীর শ্যামলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় হাতেনাতে পাঁচজনকে আটক করে পুলিশ। পরে শেরেবাংলা নগর থানায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখায় পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি সন্ধ্যায় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক।

ওসি বলেন, আজ সকাল ৮টার দিকে শ্যামলী শিশুমেলা থেকে ৭০-৮০ জন ঝটিকা মিছিল বের করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলে থাকা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটান। পরে ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করা হয়। এ সময় আরও কয়েকজন মোটরসাইকেল নিয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকেন।
আটকের সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বিকেলে তাঁদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি ইমাউল।

রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খাল ব্যবস্থাপনা উন্নয়নে ১ হাজার ২০০ কোটি টাকার দুটি বড় প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জিয়া সরণি খাল পুনরুদ্ধারে ৩০০ কোটি এবং শ্যামপুর খাল উন্নয়নে ৯০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের...
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে ঝর্ণা নামের এক গৃহবধূকে হত্যার পর ঘরে লাশ রেখে নিরাপদে সরে গিয়ে প্রতিবেশী এক নারীকে ফোন করে স্বামী জানায়, ‘স্ত্রী ঝর্ণাকে মেরে ফেলেছি, তার বাবাকে একটু খবর দেও লাশ উদ্ধার করতে।’
২ ঘণ্টা আগে
ফেনীতে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নাঈমা আক্তার লিজা (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১১ এপ্রিল) সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ফেনী শহরের ‘ওয়ান-স্টোপস মেটারনিটি ক্লিনিক’ সিলগালা করেছে ফেনীর স্বাস্থ্য বিভাগ।
২ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘প্রয়োজনে শহরের গ্রাহকেরা বিদ্যুৎহীন থাকবেন; কিন্তু গ্রামে কৃষকের ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে কোনোভাবেই তাঁদের সেচের ক্ষতি না হয়।
২ ঘণ্টা আগে