
ঢাকা-২০ আসনের (ধামরাই) সাবেক সংসদ সদস্য বেনজির আহমদ ও তাঁর স্ত্রী সাহিনা আহমদের ফ্ল্যাট, প্লট, জমি ক্রোক বিভিন্ন কোম্পানির শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এসব নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার পৃথক পৃথকভাবে বেনজীর ও তাঁর স্ত্রীর স্থাবর সম্পদ ক্রোক, অস্থাবর সম্পদ অবরুদ্ধ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদন অনুযায়ী, রাজধানীর ইস্কাটন, ধানমন্ডি ও ঢাকার ধামরাইয়ে বেনজীরের চারটি ফ্ল্যাট ও পূর্বাচলের ১০ কাঠার একটি প্লটসহ ধামরাইয়ের কালামপুরের মোট ১৯৩ শতাংশ জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। তাঁর একটি গাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থাবর সম্পদের মোট মূল্য ১৪ কোটি ৮০ লাখ ৪৫ হাজার ২৮০ টাকা। এছাড়া তাঁর নামে থাকা তিনটি প্রতিষ্ঠানের শেয়ার ও ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। ৯টি ব্যাংক হিসাবে বেনজীরের ১ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার ২৮৬ টাকা রয়েছে।
একই সঙ্গে তাঁর স্ত্রী সাহিনা বেগমের একটি কোম্পানির ২০০০ শেয়ার, একটি ডিপোজিট ও দুটি ব্যাংক হিসাবের ১ কোটি ২০ লাখ ৮৬ হাজার ৫৯৩ টাকা অবরুদ্ধ করা হয়েছে।
বেনজীরের আবেদনে বলা হয়েছে, বেনজীর দায়িত্বে থেকে অসৎ উদ্দেশ্যে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৭ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ৯৬১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে করেছেন। তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪২ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ৯৮৯ টাকা জমা এবং ৪১ কোটি ৯৫ লাখ ১০ হাজার ২৬৬ টাকা উত্তোলনসহ মোট ৮৪ কোটি ৪২ লাখ ৮ হাজার ২৫৫ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এ ঘটনায় দুদক মামলা করেছে।
সাহিনার আবেদনে বলা হয়েছে, সাহিনা আহমদ ও বেনজীর আহমদ অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে অসাধু উপায়ে এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৯৭ কোটি ৪৭ লাখ ৩৮৫ টাকার সম্পদের মালিকানা অর্জন ও ভোগ দখলে রেখেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তদন্তকালে দেখা যায়, তাঁরা অসাধু উপায়ে অর্জিত সম্পদ অন্যত্র বিক্রয় বা হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। দেশ ছেড়ে পালানোরও চেষ্টা করছেন। এ কারণে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন এবং তাদের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার নির্দেশ প্রয়োজন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে