কিশোরগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে ১২ বছর বয়সী এক মেয়েকে হত্যার দায়ে বাবা, চাচা ও চাচাতো ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নূরুল আমিন বিপ্লব এই রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জালাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত তিনজন করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের ভাটিয়া জহিরকোনা গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন আনোয়ারুল ইসলাম (আঙ্গুর), তাঁর ভাই খুরশিদ মিয়া ও ভাতিজা সাদেক মিয়া। তাঁরা মামলায় জামিনে মুক্তির পর থেকে পলাতক রয়েছেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১০ আগস্ট রাতে আনোয়ারুল তাঁর ভাই ও ভাতিজাকে নিয়ে নিজের মেয়ে মীরা আক্তার আসমাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে বাড়ির পাশের বাঁশঝাড়ে ফেলে রাখেন। পরদিন তিনি করিমগঞ্জ থানায় মামলা করেন, যেখানে প্রতিপক্ষের আবুবকর সিদ্দিকসহ ১৬ জনকে আসামি করেন।
ঢাকাপুলিশ মামলাটি তদন্ত করতে গিয়ে এই আসল চিত্রের সন্ধান পায়। এরপর করিমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অলক কুমার দত্ত নতুন মামলা করেন। এতে আনোয়ারুল, তাঁর ভাই, ভাতিজা ও স্ত্রী মোছা. নাজমুন্নাহারকে আসামি করেন। ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি চারজনের নামে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দেওয়া হয়। তবে বিচারপ্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত নাজমুন্নাহারকে বেকসুর খালাস দিয়েছেন।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে