নতুন শিক্ষাক্রম বাতিল, আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়াসহ ৮ দফা দাবি জানিয়েছেন অভিভাবকেরা। এ ছাড়া তারা পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা চালু, আগের শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নেওয়ারও দাবি জানান।
আজ রোববার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন- অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রধান দাবি নতুন শিক্ষাক্রম বাতিল করা, একই সঙ্গে আগের শিক্ষাক্রমে দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে আনা।
তারা আরও বলেন, আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার মতো একটি বিজ্ঞানভিত্তিক যুগোপযোগী শিক্ষাক্রম জাতিকে উপহার দেবে।
মানববন্ধনে চলতি মাসেই নতুন শিক্ষাক্রম বাতিল ঘোষণাসহ বেশ কিছু দাবি তুলে ধরেন অভিভাবকেরা। পাশাপাশি তারা দুটি কর্মসূচি ঘোষণা করেন।
এগুলো হলো-দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ ও সমাবেশ আয়োজন এবং শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবকদের সমন্বয়ে শিক্ষাক্রম বিষয়ে একটি রূপরেখা অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার হাতে তুলে দেওয়া উদ্যোগ নেওয়া।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে