
মেট্রোরেলের নিয়মিত কর্মকর্তা–কর্মচারীদের জন্য স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ চাকরি-বিধিমালা দ্রুত প্রণয়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মীরা। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে দিয়াবাড়ি মেট্রোরেল ভবনের ১ নম্বর গেটের সামনে ৯ম থেকে ২০ তম গ্রেডের কর্মীরা এ কর্মসূচি পালন করেন।
কর্মচারীরা জানান, ডিএমটিসিএল প্রতিষ্ঠার পর এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও প্রায় ৯ শর বেশি নিয়মিত কর্মকর্তা-কর্মচারীর জন্য এখনো কোনো স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা চূড়ান্ত হয়নি। ২০২২ সালের শেষ দিকে মেট্রোরেল চালু হওয়ার পর থেকে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে গেলেও বিধিমালা না থাকায় ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট অ্যালাউন্স, গ্রুপ ইনস্যুরেন্সসহ নানা আর্থিক সুবিধা এবং পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।
তাঁদের অভিযোগ, দীর্ঘ দাবির পর একটি খসড়া বিধিমালা তৈরি হলেও তাতে যুক্ত করা হয় ‘বিশেষ বিধান’, যা সরকারি বিধিবিধান ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ কর্মচারীদের। বিতর্কিত এই বিধান রাখার কারণেই ১৩ বছরের বেশি সময়েও বিধিমালা চূড়ান্ত হয়নি বলে তাঁরা দাবি করেন।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মচারী আজকের পত্রিকাকে বলেন, ‘আগেও আমরা আন্দোলন করেছি। তখন বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও গত সাত–আট মাসেও কোনো অগ্রগতি হয়নি। তাই দ্রুত বাস্তবায়নের দাবিতেই আমরা আবারও কর্মসূচি পালন করছি।’
তাঁরা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন, তবে মেট্রোরেলের সব কার্যক্রম স্বাভাবিক থাকবে।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৩ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৪০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে