
রাজধানীর আবদুল্লাহপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালানোর সময় ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতাকে আটক করেছে র্যাব-১-এর গোয়েন্দা দল। তাঁর নাম মামুন মজুমদার (৩৫)।
আজ সোমবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আটক মামুন মজুমদার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক।
সকাল ১০টায় ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১ এর অধিনায়ক (সিইও) লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ এসব তথ্য জানান।
আটক ওই ছাত্রদল নেতা নাটোরের বড়ই গ্রামের কমরুল এলাকার মো. মাহমুদ উল্লাহর ছেলে। বর্তমানে তিনি উত্তরা ৫ নম্বর সেক্টরের ১নং সড়কের একটি বাসায় থাকেন।
সংবাদ সম্মেলনে র্যাব-১-এর অধিনায়ক মুহাম্মদ মোসতাক আহমদ বলেন, সকালে আবদুল্লাহপুর এলাকায় প্রজাপতি পরিবহনের বাসে আগুন দিয়ে পালানোর সময় ছাত্রদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তাঁর সহযোগী সোহেল রানা নামের আরেকজন পালিয়ে গেছেন।
মামুনকে জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব-১-এর অধিনায়ক মোসতাক আহমদ বলেন, মামুন নাশকতার উদ্দেশ্যে মোটরসাইকেল থেকে হাফ লিটার পেট্রল বের করে নিয়ে ওই বাসটিতে চড়েন। বাসটি আবদুল্লাহপুর এলে পেছনের সিটে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে পালানোর ব্যর্থ চেষ্টা করেন। তবে র্যাবের গোয়েন্দা দলের হাতে ধরা পড়েন তিনি। পালিয়ে যাওয়া সোহেল রানাকেও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
উত্তরা পূর্ব থানাধীন আবদুল্লাহপুরের পলওয়েল মার্কেটের সামনে আবদুল্লাহপুর টু মোহাম্মদপুরগামী যাত্রীবাহী প্রজাপতি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসের ছয়টি সিট পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
র্যাব জানিয়েছে, আবদুল্লাহপুরে বাসে অগ্নিকাণ্ডে হাতেনাতে ছাত্রদল নেতা আটকের ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে