প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক মো. জাকির হোসেনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।
আজ রোববার দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি চত্বরে এই বিক্ষোভ মিছিল আয়োজন করে দীর্ঘদিন বৈষম্যের শিকার কর্মীরা। এর আগে তাঁরা পিআইবি মিলনায়তনে প্রতিবাদ সভার আয়োজন করে।
পিআইবি থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিআইবির প্রভিডেন্ট ফান্ডের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত জাফর ও জাকির গংয়ের বিরুদ্ধে গত ৭ আগস্ট থেকে প্রতিদিন এই বিক্ষোভ ও কর্মবিরতি চলছে। আন্দোলনের মুখে গত ১৩ আগস্ট পিআইবির মহাপরিচালক (ডিজি) জাফর ওয়াজেদ পদত্যাগ করে। আন্দোলনকারীরা পিআইবির ডিজির পদত্যাগের পত্র গ্রহণ করে দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ ও পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেনকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন। তাঁরা জানান, যত দিন জাকির হোসেন পদত্যাগ করছেন না, তত দিন এই আন্দোলন ও কর্মবিরতি চলবে।
পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বি বলেন, গত ১৬ বছরে পিআইবিতে অনেক অনিয়ম-দুর্নীতি হয়েছে। জাফর ও জাকির আইন লঙ্ঘন করে নিজেদের স্বার্থ হাসিলে সব অন্যায় অপকর্ম করেছে। তাঁরা সিন্ডিকেট করে নিজেদের পকেট ভরেছে।
তিনি আরও বলেন, ‘আমি ২০ বছরে কোনো প্রমোশন না পেলেও একাধিক ব্যক্তি স্বল্প সময়ে অযৌক্তিকভাবে তিনটা প্রমোশন পেয়েছে। যারা অন্যায়ের প্রতিবাদ করেছে, তাঁদের জুলুম-নির্যাতন করা হয়েছে।’
পিআইবির রিসার্চ অফিসার হিসেবে কর্মরত শেখ মজলিশ ফুয়াদ বলেন, বিগত প্রশাসন ব্যক্তিস্বার্থে পিআইবির মতো প্রতিষ্ঠানকে পরিচালিত করেছে ৫টি বছর। প্রতিষ্ঠানটিকে তাঁরা অকার্যকর করে গেছে। তাই একে ঢেলে সাজাতে হবে, সংস্কার করতে হবে। এছাড়া দীর্ঘদিন অনিয়মের কারণে পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতি দিয়ে বঞ্চনার অবসান ঘটাতে হবে।
পিআইবির হিসাব সহকারী মিজানুর রহমান সরকার জানান, জাকির একজন লেবাসধারী। সে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য রং বদলায়। যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলের লোক বনে গিয়ে নিজের স্বার্থ হাসিল করে। এছাড়া প্রভিডেন্টে ফান্ডের টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে উত্তোলন করে ছয় মাস বেসরকারি ব্যাংকে রেখেছিল। তার কোনো হিসাব পিআইবির কোনো কর্মকর্তা-কর্মচারীকে দেওয়া হয়নি। হিসাব চাওয়ার কারণে এর প্রতিবাদকারীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে ও চাকরিচ্যুতির হুমকি দেওয়া হতো।

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে গিয়ে জেলা বিএনপির দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বেলা ৩টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
পাটজাতীয় ফসলের বীজ বিক্রির নির্ধারিত দিন ছিল আজ সোমবার। ভোর থেকে কৃষকেরা সারিবদ্ধ হয়ে গুদামের সামনে অপেক্ষা করতে থাকেন। সকাল থেকেই বীজ বিক্রি শুরু হয়। কৃষকদের অভিযোগ, নামমাত্র কিছু নিজেদের ঘনিষ্ঠ লোকের কাছে বীজ বিক্রি করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন গুদামরক্ষক আলমগীর। পরে কৃষকেরা গুদামে প্রবেশ করে
২২ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
১ ঘণ্টা আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
২ ঘণ্টা আগে