প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর সহযোগী মো. জাকারিয়া রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (৪ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নিষেধাজ্ঞা জারি করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নিষেধাজ্ঞা জারি করেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
জাকারিয়া রহমান বর্তমানে পুলিশ সদর দপ্তরে কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপার।
দুদকের সহকারী পরিচালক আল-আমিন এই নিষেধাজ্ঞা জারির জন্য আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, জাকারিয়া রহমান একজন সরকারি কর্মকর্তা হিসেবে সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত এবং তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করছেন। এ অবস্থায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া জরুরি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ জুলাই আবেদ আলীকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন। তিনি কারাগারে থাকা অবস্থায় দুদক আবেদ আলীর বিরুদ্ধে পাঁচ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ৪৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করে।
প্রশ্নফাঁসের মামলায় আবেদ আলীসহ অন্য আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমানের সংশ্লিষ্টতা পাওয়া যায়। অভিযোগ রয়েছে জাকারিয়া রহমানের সঙ্গে আবেদ আলী ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে