
রাজধানীর প্রবেশমুখ বলে পরিচিত সাভারের আমিনবাজারে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। চলছে ঢাকায় প্রবেশকারী যানবাহনগুলোতে তল্লাশি। আগামীকাল শনিবার রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে এই তল্লাশি চৌকি বসানো হয়েছে। এ ছাড়া বিরুলিয়া, আশুলিয়া, ধামরাইয়ের ইসলামপুরেও যানবাহনে তল্লাশি করা হচ্ছে।
আজ শুক্রবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে অবস্থান নেয় সাভার মডেল থানার পুলিশ। পরে পুলিশের সদস্যরা ঢাকামুখী লেনে তল্লাশি চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করেন। রাজধানীমুখী বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের গন্তব্য, কোথা থেকে এসেছেন এবং কী প্রয়োজনে ঢাকায় যাচ্ছেন—এসব জিজ্ঞাসা করছেন তাঁরা।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ বলেন, ‘চলমান কার্যক্রমের অংশ হিসেবেই তল্লাশি করা হচ্ছে। তবে আগামীকাল শনিবার রাজধানীতে আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সমাবেশের যে কথা রয়েছে, সেই কর্মসূচি ঘিরে উদ্দেশ্যমূলকভাবে যাতে কেউ ঢাকায় প্রবেশ করে নাশকতা বা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে, সে জন্য তল্লাশি জোরদার করা হয়েছে।’
এ ছাড়া সাভারের বিরুলিয়ায় আজ শুক্রবার ভোর থেকে সাভার থানার পুলিশ তল্লাশি চৌকি বসিয়ে যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে। তল্লাশি চৌকি বসানো হয়েছে আশুলিয়ায়ও। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী যেসব যানবাহন বাইপাইল ও আবদুল্লাহপুর হয়ে ঢাকায় ঢুকছে, সেসব যানবাহনে তল্লাশি চালাচ্ছে আশুলিয়া থানার পুলিশ। অন্যদিকে আজ ভোর থেকে তল্লাশি চৌকি বসানো হয়েছে ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ডে। পুলিশের সদস্যরা বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করার পাশাপাশি যাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করছেন।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৫ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে