
রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসায় ইকরার মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যা প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করার পর তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
সকালে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন যাহের আলভী। একই সঙ্গে জামিনের আবেদন করেন। দুপুরে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আলভীকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অভিনেতা আলভীর স্ত্রী ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনেরা কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে ইকরার মরদেহের সুরতহাল প্রতিবেদন করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
এদিকে ইকরার আত্মহত্যার ঘটনায় ওই দিন রাতেই মামলা করেন তাঁর মামা শেখ তানভীর আহমেদ। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ তাঁর ভাগনি ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, আলভীর মা নাসরিন সুলতানা শিউলিকে এ মামলায় আসামি করা হয়। নাসরিন সুলতানা ইতিপূর্বে আদালতে আত্মসমর্পণ করার পর তাঁকে জামিন দেওয়া হয়।

হাকালুকি হাওরের ফেঞ্চুগঞ্জ অংশে নৌকা দিয়ে মাছ শিকারের সময় বজ্রপাতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার সাব্বির মিয়া, কাবিল মিয়া ও হামিদ মিয়া নামে তিনজন মারা গেছেন। এই ঘটনায় কাবিলের মরদেহ হাওরের পানিতে ডুবে যাওয়ায় নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে হাকালুকি হাওরের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা পূর্ব
৫ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুই দিন নিখোঁজ থাকার পর আব্দুল লতিফ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে নিহতের সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে। আরও একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
১৮ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় টিসিবির ডিলার ইসমাইল মোল্লার গোডাউনে আগুন লেগে চাল, তেল, ডাল ও চিনিসহ বিভিন্ন পণ্য পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোরের এ ঘটনায় ক্ষতি ১০ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। আগুনের কারণ হিসেবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
৩৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আল মদিনা শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এই ঘটনায় অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
১ ঘণ্টা আগে