
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম ফারজানা শাকিলা সুমু চৌধুরী এ আদেশ দেন।
কারাগার থেকে আব্দুস শহীদকে আদালতে হাজির করে পুলিশ। তাঁকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। তাঁর আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
এর আগে ২৯ অক্টোবর রাতে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে আব্দুস শহীদকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে নগদ তিন কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, এক হাজার ৯৫৩ ইউএস ডলার, এক হাজার ১২০ কানাডীয় ডলার, এক হাজার ১০০ ইউরো, তিন হাজার ১১৭ কাতার রিয়াল, পাঁচ হাজার ৩০০ থাইবাথ, ৫০০ ম্যাক্সিকান ডলার, ৫০ হংকং ডলার এবং তিন হাজার রুপিসহ প্রায় ৮৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও বার উদ্ধার করা হয়।
এ ঘটনায় ৩০ অক্টোবর রাজধানীর উত্তরা-পশ্চিম থানায় তাঁর বিরুদ্ধে ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা আইনের ২৩ (১) ধারায় মামলা দায়ের করা হয়।
তবে ৩০ অক্টোবর অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় এবং রিমান্ডে দেওয়া হয়। রিমান্ড শেষে থেকে কারাগারে পাঠানো হয়।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে