
লক্ষ্মীপুর সদর থানায় আগুনে দগ্ধ বিএনপির নেতা বেলাল হোসেনের মেয়ে স্মৃতি আক্তারকে দেখতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগুনে স্মৃতির (১৪) দেহের ৯০ শতাংশ দগ্ধ হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছে তার।
আজ রোববার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে হাসপাতালে যান রিজভী। এ সময় তাঁরা স্মৃতির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, বিএনপি করার জন্য লক্ষ্মীপুরে বেলাল হোসেনের ঘরে তালা মেরে আগুন ধরিয়ে দেওয়া হলো নাকি অন্য কোনো কারণে ঘটনাটা ঘটল, তা সরকারকে খতিয়ে দেখতে হবে।
তিনি বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা-ও খতিয়ে দেখতে হবে। বিদেশি শক্তি ও তাদের এ দেশের অনুসারীরা দেশকে অস্থিতিশীল ও নির্বাচন বানচাল করতে চায় কি না, সেটাও দেখা দরকার।
গত শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে বেলাল হোসেনের ঘরে আগুন দেওয়ার অভিযোগ ওঠে।
এতে পুড়ে মারা যায় তাঁর সাত বছর বয়সী মেয়ে আয়েশা আক্তার। দগ্ধ হন বেলাল হোসেন (৫০), তাঁর আরও দুই মেয়ে বীথি আক্তার (১৭) ও স্মৃতি আক্তার (১৪। এর মধ্যে বীথি ও স্মৃতিকে ঘটনার পরদিন ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বীথিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তবে স্মৃতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতেই তার চিকিৎসা চলছে।
অন্যদিকে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও সুতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী বেলাল হোসেনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২১ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৩ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৯ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে