ঢাকার কেরানীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ও সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে।
দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জ উপজেলার বাস্তা ইউনিয়নের গোয়ালখালী এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিনুর (৪০) নামের এক গৃহবধূ নিহত হন। তিনি রোহিতপুর ইউনিয়নের নতুন শাহপুর গ্রামের আমান উল্লাহর মেয়ে। তাঁর স্বামীর নাম সলিম উদ্দীন।
নিহত শাহিনুরের স্বজন জামাল জানান, সকালে শাহিনুর তাঁর ছেলের সঙ্গে মোটরসাইকেলে করে চরসোনাকান্দা থেকে রামেরকান্দা হয়ে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি গোয়ালখালী এলাকায় পৌঁছলে সামনে গাড়ি দেখে হঠাৎ ব্রেক করলে তিনি পেছন দিক থেকে সড়কে পড়ে যান। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ঘটনাটি তাঁদের থানার রেকর্ডে নেই।
এদিকে একই দিন সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুর কড়েরগাঁও এলাকায় গাড়ির চাপায় অজ্ঞাতনামা আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। পরে হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, সড়ক পারাপারের সময় ওই পথচারী দুর্ঘটনার শিকার হন। মরদেহ থানায় রাখা হয়েছে। সিআইডির তদন্ত দল নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে