
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপহৃত কর্মচারী আব্দুর রহমানকে (৪৫) উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. রাকিব হাসান আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন।
এর আগে বিমানবন্দর গোলচত্বর থেকে গত মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় আব্দুর রহমানকে অপহরণ করা হয়। পরে তাঁর পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী লাকি আক্তার বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি অপহরণ মামলা করেন। ভুক্তভোগী আব্দুর রহমান বিমানবন্দরের কার্গো ভিলেজ ক্লিনার সুপারভাইজার হিসেবে কর্মরত।
দক্ষিণখানের আশকোনা উচারটেক এলাকার একটি বাসা থেকে গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাতে অপহৃত আব্দুর রহমানকে উদ্ধার এবং অপহরণে জড়িত নারীসহ চারজনকে গ্রেপ্তার করে র্যাব-১।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণখানের পূর্ব গাওয়াইর কলিল বক্স রোডের হুমায়ন কবীরের ছেলে ইকবাল মাহবুব শুভ (২৮), হুমায়নের স্ত্রী শিউলি আক্তার (৪০), কুমিল্লার বরুড়া উপজেলার ছোট তুলাগাঁও গ্রামের মৃত ওসমান আলীর ছেলে আবুল হাশেম (৪৯) ও সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার পুকুরপাড় গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে হাবিব সরকার (৫৫)। তাঁরা সবাই বর্তমানে রাজধানীর দক্ষিণখানে বসবাস করেন।
এ বিষয়ে র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার রাকিব হাসান বলেন, গত মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় অফিসে যান আব্দুর রহমান। পরে সন্ধ্যায় আব্দুর রহমান অপহরণকারীদের ফোন নম্বর থেকে তাঁর স্ত্রীকে কল করে জানান, বিমানবন্দর গোলচত্বরে গাড়ির জন্য অপেক্ষা করার সময় তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে দক্ষিণখানের আশকোনা উচারটেকের একটি বাড়িতে রাখা হয়েছে। তাঁর মুক্তির জন্য ৫০ হাজার টাকা দিতে হবে।
কিছুক্ষণ পর আসামিরা ফের ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা দিতে অস্বীকৃতি জানালে রহমানকে মারধর করে তাঁর কান্নার আওয়াজ শোনান অপহরণকারীরা। পরে উপায় না পেয়ে লাকি অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরে মোট ৭০ হাজার টাকা দেন। তারপর বাকি টাকার জন্য ফের ভুক্তভোগীকে নির্যাতন করতে থাকেন আসামিরা। এ ঘটনায় লাকি আক্তার বাদী হয়ে বিমানবন্দর থানায় অপহরণ মামলা করেন।
র্যাব কর্মকর্তা রাকিব হাসান বলেন, অপহরণের ঘটনার পর থেকে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণখানের আশকোনা উচারটেক এলাকার একটি বাড়ি থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই অপহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে