দশম গ্রেডে থাকা উপজেলা সমবায় কর্মকর্তার পদ ৯ম গ্রেড এবং ১১তম গ্রেডে থাকা পরিদর্শকের পদটি দশম গ্রেডে করার দাবি উঠেছে। এ বিষয়ে আজ রোববার শেরেবাংলা নগরের সমবায় অধিদপ্তরে বৈষম্যবিরোধী কর্মকর্তা ও কর্মচারীর ব্যানারে এমন দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেন দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা কর্মকর্তারা-কর্মচারীরা।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে-বঞ্চিত ও যোগ্য কর্মকর্তা ও কর্মচারীকে দ্রুত পদোন্নতি দেওয়া; দীর্ঘ কয়েক বছর ধরে জেলা ও সমবায় অফিসারের কার্যালয় ও মেট্রোপলিটন থানা সমবায় দপ্তরে কর্মরতদের দ্রুত ঢাকার বাইরে বদলি করা; সমবায় অধিদপ্তরকে দুর্নীতি মুক্ত করা; বঞ্চিতদের হয়রানি বন্ধ করা; বদলি ও নিয়োগে দুর্নীতিমুক্ত করা; একই লোককে ঘুরিয়ে ফিরিয়ে মেট্রো থানা বা জেলা সমবায় অফিসে পদায়ন না করা; সদ্য বিদায়ী সরকারের আমলে অহেতুক দায়েরকৃত বিভাগীয় মামলা দ্রুত নিষ্পত্তি করা ইত্যাদি।
সরেজমিনে দেখা যায়, দাবি বাস্তবায়নে সকাল থেকে কর্মকর্তা ও কর্মচারীরা দুইটি ব্যানার ও কয়েকটি ফেস্টুন নিয়ে সমবায় অধিদপ্তর চত্বরে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দাবি আদায় না হলে তারা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন।
বেলা ৩টার দিকে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. শরিফুল ইসলাম অফিসে আসলে কর্মকর্তা ও কর্মচারীরা তার কাছে তাদের দাবি তুলে ধরেন। তখন দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।
পরবর্তীতে নিবন্ধক ও মহাপরিচালক মো. শরিফুল ইসলাম তার বক্তব্যে কর্মকর্তা ও কর্মচারীদের পদ আপগ্রেডেশনের সঙ্গে একমত প্রকাশ করেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি আরও বলেন, অধিদপ্তরের পদ আপগ্রেডেশনের ক্ষমতা নেই। আমরা এখান থেকে সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত সময়ের মধ্যে এই সংক্রান্ত নথি উপস্থাপন করা হবে। যাতে তা বাস্তবায়ন করা হয় সেই বিষয়েও নিয়মিত খোঁজ রাখা হবে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৫ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে