নারী শান্তি-নিরাপত্তায় জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। তাঁরা বলেছেন, বাজেট বরাদ্দসহ প্রত্যন্ত অঞ্চলে কাজ করা জরুরি।
আজ শনিবার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে ‘নারী শান্তি ও নিরাপত্তায় জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন এগিয়ে নিতে নারীদের নেটওয়ার্কস এবং সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক সংলাপে বক্তারা এ কথা বলেন।
আলোচনা সভায় সভাপ্রধান ছিলেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা রোকেয়া কবীর। প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইউএন উইং) মো. এমদাদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউএন ওমেন এর ডেপুটি কান্ট্রি রিপ্রেজেনটেটিভ নবনীতা সিনহা।
বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমির সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—ইউএন ওমেন এর প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড রিপোর্টিং এনালিস্ট তানিয়া শারমিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মো. আরিফুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল কাদের শেখ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ওসমান ভূঁইয়া।
রোকেয়া কবীর বলেন, বাংলাদেশের নারীরা বেশি বৈষম্যের শিকার। বর্তমান সময়ের নির্বাচনী সহিংসতায় নারী ও শিশুদের আগুনে পুড়ে মারা যাচ্ছে। এ দেশের নারীদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রায় ৮৭ শতাংশ নারী গৃহে নির্যাতনের শিকার, এ ক্ষেত্রে ধর্মও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উত্তরাধিকার আইন বাংলাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া জেন্ডার বাজেট সারা বিশ্বে ১ শতাংশের নিচে। এমনকি জাতিসংঘের বরাদ্দে ইউএস ওমেনের বরাদ্দ সবচেয়ে কম। বাংলাদেশের জেন্ডার বাজেট পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনতে হবে এবং এই বরাদ্দ নারী শান্তি ও নিরাপত্তায় বিনিয়োগ করতে হবে।
নবনীতা সিংহ বলেন, ‘বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে একটি নিরাপদ জায়গা তৈরি করতে হবে। জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে সিভিল সোসাইটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারী, শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে ধর্মীয় মৌলবাদ মোকাবিলা, মানবাধিকার প্রতিষ্ঠা, দ্বন্দ্ব ও সংঘাত প্রতিরোধ এই বিষয়গুলোর ওপর আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। তাই রাষ্ট্রীয় নীতিনির্ধারণের পাশাপাশি সামাজিক আন্দোলন-প্রতিরোধও সমান গুরুত্বপূর্ণ।’
এমদাদুল ইসলাম চৌধুরী বলেন, সরকার নারী শান্তি ও নিরাপত্তায় আন্তর্জাতিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। অ্যাকশন প্ল্যানের কর্মসূচিসমূহ মন্ত্রণালয়ের বার্ষিক কর্মপরিকল্পনার আওতাভুক্ত হবে অর্থাৎ স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আওতা নির্ধারিত হবে এবং সে অনুযায়ী জাতীয় বাজেটেও আওতাভুক্ত হওয়ার কথা।
ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল কাদের শেখ বলেন, বাংলাদেশে প্রায় ৭৩ হাজার গণশিক্ষা কেন্দ্র আছে, যেখানে প্রায় ৮০ শতাংশ নারী কাজ করছে। এছাড়া প্রায় ৩ লাখ ৩৮ হাজারের মতো মসজিদ আছে, এ সকল মসজিদের ইমামদের নারীর প্রতি সহিংসতা বিরোধী খুতবা করতে নির্দেশনা দেওয়া আছে ও সেটি বাস্তবায়নে কাজ করছে। নারীর প্রতি সহিংসতাকে উসকে দেয় এমন কোনো ওয়াজ মাহফিলের অভিযোগ পেলে সেই ওয়াজ বন্ধ করার উদ্যোগ নিচ্ছে।
আলোচনা সভায় বক্তারা—স্থানীয় সরকারের স্থায়ী কমিটিকে কার্যকরী করা, স্থানীয় প্রশাসনকে আরও সচেতন করা ও নারী শান্তি ও নিরাপত্তা কর্মসূচি প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে দেওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমকে কার্যকরী ব্যবহার করা, পার্বত্য এলাকার স্থানীয় সরকার কাঠামোকে বিশেষ গুরুত্ব দেওয়া, তরুণ ও শিক্ষার্থীদের যুক্ত করা, নারীর অংশগ্রহণ বাড়ানোসহ ব্যাপকভিত্তিক প্রচার প্রচারণা চালানোকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১৯ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
২৯ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে