
রাজধানীর নয়াপল্টন এলাকায় স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পবিত্র কুমার বড়ুয়া শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী।
মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার শিশু নির্যাতনের ঘটনায় মামলা হওয়ার পর ভোরে অভিযান চালিয়ে পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়।
হারুন অর রশিদ আরও বলেন, পল্টন থানা-পুলিশের আরেকটি দল আরেক আসামি শারমিন জাহানকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
নয়াপল্টন এলাকার মসজিদ রোডে শারমিন একাডেমি নামের একটি স্কুলে ১৮ জানুয়ারি এক শিশুকে নির্যাতন করা হয়। চার বছরের কম বয়সী এই শিশু শারমিন একাডেমিতে প্রি-প্লে শ্রেণিতে পড়ত। স্কুলটির অফিস কক্ষে ওই শিশু নির্যাতনের ভিডিওটি ভাইরাল হয়। এই ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা করেন শিশুটির মা। দুজনকে আসামি করে শিশু আইনের ৭০ ধারায় মামলাটি করা হয়।
ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মতিঝিল জোন) হুসাইন মুহাম্মদ ফারাবী বলেন, নির্যাতনের ভিডিও ফুটেজ নিয়ে শিশুটির মা-বাবা ঘটনার পরদিন ১৯ জানুয়ারি থানায় অভিযোগ জানান। ভিডিওতে নির্যাতনের বিষয়টি স্পষ্ট হওয়ায় পুলিশ সেদিনই স্কুল পরিদর্শন করে। পরে আনুষ্ঠানিকভাবে মামলা হয়।
এদিকে শিশু নির্যাতনের ওই ভিডিও ফুটেজে থাকা নারী শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শারমিন জাহান এবং পুরুষটি হলেন স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার।

ভিডিওতে দেখা যায়, অফিস কক্ষে স্কুলের পোশাক পরা একটি শিশুকে নিয়ে ঢুকলেন এক নারী। প্রথমে ওই নারী চড় দেন শিশুটিকে। এরপর শিশুটির ওপর চড়াও হলেন আগে থেকেই অফিস কক্ষে থাকা এক পুরুষ। কখনো শিশুটির গলা চেপে ধরছিলেন ওই পুরুষ, কখনো আবার মুখ চেপে ধরছিলেন। তাঁর হাতে ছিল স্ট্যাপলার। তখন শিশুটি কাঁদছিল, আবার অস্থিরও হচ্ছিল। এ সময় হাত ধরে তাকে আটকে রাখছিল ওই নারী। একপর্যায়ে ওই নারীর শাড়িতে থুতু ফেলে শিশুটি। তখন ওই পুরুষ শিশুটির মাথা শাড়িতে থুতু ফেলার জায়গায় চেপে ধরেন। আবার কয়েকবার শিশুর মাথায় ঝাঁকি দেন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৫ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে