
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন এ কে এম রাকিব এবং সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি। রাকিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর রায়হান একই শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।
গতকাল মঙ্গলবার ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে আরও যাঁরা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাঁরা হলেন—সহসভাপতি-মনিরুজ্জামান মনির ও মুহাম্মদ আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক-সোহান প্রামাণিক ও ফরহাদ ইবনে বাসিত, সাংগঠনিক সম্পাদক-তাওহিদুল ইসলাম, সহসাংগঠনিক-মো. ফারুক ও রবিউল হাসান নয়ন, দপ্তর সম্পাদক-কাজী আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক-অপু মুন্সী, অর্থ সম্পাদক-মো. নুহীন ফিল আল আমিন, সহঅর্থ সম্পাদক-ফাহাদুল ইসলাম নোবেল, ক্রীড়াবিষয়ক সম্পাদক-মো. আসিফ এবং তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক-জাহিদ হাসান হিমেল, আইনবিষয়ক সম্পাদক-তামিম হোসেন এবং শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক-রিয়াদ হাসান।
নতুন কমিটির সভাপতি এ কে এম রাকিব বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার বিগত বছরে যেমন শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বদা আওয়াজ তুলেছে, এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিক্ষা কার্যক্রম পরিবর্তন ও নতুন নেতৃত্ব তৈরির মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে অনন্য পরিচিতি প্রদান করবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে