
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে। সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন।
ডিপজলের আইনজীবী জয়নুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এতে ডিপজলের দায়িত্ব পালনে বাধা নেই।’
গতকাল রোববার ডিপজলের আবেদনটি শুনানির জন্য চেম্বার আদালতের কার্যতালিকায় ছিল। তবে নাসরিন আক্তার নিপুণের আইনজীবী শাহ মঞ্জুরুল হক এক দিন সময় আবেদন করেন। তারই ধারাবাহিকতায় আজকে আবেদনটি শুনানির জন্য উঠে।
২০ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একই সঙ্গে ওই নির্বাচনে ভোটারদের প্রভাবিত করাসহ অনিয়মের অভিযোগ অনুসন্ধান করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণের করা রিটের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেওয়া হয়।
ওই দিন হাইকোর্টের আদেশের পর নিপুণের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করা, আচরণবিধি লঙ্ঘনসহ নানা অভিযোগ রয়েছে। এমনকি নির্বাচনে কারচুপির অভিযোগও রয়েছে। বিষয়গুলো নিয়ে নির্বাচনী আপিল বোর্ডের কাছেও আবেদন করা হয়েছিল। হাইকোর্ট সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেছেন।
নিপুণের অপর আইনজীবী পলাশ চন্দ্র রায় বলেন, হাইকোর্ট সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেছেন। নির্বাচনের ফল কেন বাতিল ঘোষণা করা হবে না এবং নতুন নির্বাচন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। আর অনিয়মের বিষয়টি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে থাকা নিবন্ধন কর্তৃপক্ষকে অনুসন্ধান করতে বলা হয়েছে।
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে ১৪ মে রিট করেন নিপুণ। রিট আবেদনে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার পাশাপাশি নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তদন্তে কমিটি গঠন এবং নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন হয় গত ১৯ এপ্রিল। যাতে জয়ী হয় মিশা-ডিপজল প্যানেল। গত ২৩ এপ্রিল ফল ঘোষণা করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৫ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে