ধানমন্ডির তাকওয়া মসজিদ

এ বছর ধানমন্ডির ঐতিহ্যবাহী তাকওয়া মসজিদের সংগ্রহ করা কোরবানির পশুর চামড়া স্থানীয় টেন্ডারে রেকর্ড দামে বিক্রি হয়েছে। গরুর চামড়া প্রতিটি ১ হাজার ৩৭২ টাকায় বিক্রি হয়। তাকওয়া মসজিদ সোসাইটির আয়োজনে এই টেন্ডারে মোট ৮৫৩টি চামড়া বিক্রি হয়। এই টাকা মসজিদের জাকাত ফান্ডে জমা হবে, যা এতিম ও দুস্থ মানুষের জন্য ব্যয় করা হবে বলে জানা গেছে।
গতকাল বুধবার বিকেলে তাকওয়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত টেন্ডারে অংশ নেয় স্থানীয় পাঁচটি চামড়া ক্রেতা প্রতিষ্ঠান। সর্বোচ্চ দামে চামড়া কেনে ইমেক্স লেদার লিমিটেড। তাদের দেওয়া দাম ১ হাজার ৩৭২ টাকা।
উল্লেখ্য, এ বছর সরকার ঢাকায় প্রতিটি চামড়ার দাম নির্ধারণ করে ১ হাজার ৩৫০ টাকা। টেন্ডারে বিক্রি করে পাওয়া দাম সরকার-নির্ধারিত দামের চেয়ে ২২ টাকা বেশি।
তাকওয়া মসজিদ সোসাইটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাসান শরিফ সিদ্দিকী বলেন, ‘চামড়ার বাড়তি দাম আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। এই অর্থ মসজিদের অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে। মসজিদের আয় বাড়লে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি বিনিয়োগ করা সম্ভব হবে।’
হাসান শরিফ সিদ্দিকী বলেন, ‘যেভাবে তাকওয়া মসজিদ সোসাইটি এবার কোরবানির চামড়া সংগ্রহ ও সংরক্ষণ করেছে, এটা অন্য মাদ্রাসা ও মসজিদ ভবিষ্যতে অনুসরণ করতে পারে। যদি কেউ প্রয়োজন মনে করে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ভবিষ্যতে তাদের সাহায্য-সহযোগিতা করব ইনশা আল্লাহ।’
স্থানীয় চামড়াশিল্পের সঙ্গে জড়িতরা তাকওয়া মসজিদ সোসাইটির এই টেন্ডারকে একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। তাঁরা বলছেন, ধানমন্ডির তাকওয়া মসজিদের এই টেন্ডার শুধু অর্থনৈতিক সাফল্যই নয়, বরং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আয় বৃদ্ধির একটি উজ্জ্বল দৃষ্টান্তও বটে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে