
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ঢাকায় নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। আজ রোববার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির ব্যানারে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এ এস এম সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক মো. মাসুদার রহমান, বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন মুহাম্মদ উমর ফারুক, মো. আহসান হাবিব, মো. খাইরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক অনিমেষ সরকার, দপ্তর সম্পাদক মুহাম্মদ জসীম উদ্দিন, মো. জয়নুল আবেদীন, লুৎফুননেছা বারি, মো. ফজলুল করিম, মো. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
জানা গেছে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) ও ফার্মেসি বিভাগে তিনজন করে মোট ছয়জন প্রভাষক নিয়োগের জন্য ২০২২ সালের ২৫মে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বিএমবি বিভাগে ৮১ ও ফার্মেসি বিভাগে ৯৫ জন প্রার্থী আবেদন করেন। তাঁদের নিয়োগের জন্য কিছুদিন আগে ভাসানী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লিখিত পরীক্ষার আয়োজন করেছিল। ওই সময় শিক্ষকদের আন্দোলনের মুখে পরীক্ষা নিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে ১৩ ও ১৪ আগস্ট ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষার আয়োজন করা হয়। এর প্রতিবাদে অনেক শিক্ষক আজ দুপুরে মানববন্ধন করেন।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি এ এস এম সাইফুল্লাহ বলেন, ‘শিক্ষক নিয়োগ পরীক্ষা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাকর এবং অবমাননাকর। উপাচার্য ডিন, চেয়ারম্যান কারও কোনো কথার তোয়াক্কা না করে স্বেচ্ছাচারীভাবে নিজের মন মতো সিদ্ধান্ত নিচ্ছেন।’
শিক্ষক নেতা লাইফ সায়েন্স অনুষদের ডিন মুহাম্মদ উমর ফারুক বলেন, ‘সব সময় এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বোর্ড বিশ্ববিদ্যালয়ে হয়েছে। আজ উপাচার্য নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেছেন। এর আগে তিনি শিক্ষকদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন।’ উমর ফারুক প্রভাষক নিয়োগ পরীক্ষা ঢাকায় না নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মদ আজিজুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভিসি মাল্টি স্কেনিংয়ের মাধ্যমে লিখিত, ভাইবা পরীক্ষায় সবচেয়ে যোগ্য লোক যাচাই করে প্রভাষক হিসেবে নিয়োগ দিতে চাচ্ছেন। কিন্তু কতিপয় শিক্ষক নেতারা চাচ্ছেন শুধুমাত্র ভাইবা পরীক্ষার মাধ্যমে তাঁদের পছন্দের ব্যক্তিদের নিয়োগ দিতে। তাঁদের দাবি ভিসি গ্রহণযোগ্য মনে করেননি তাই কতিপয় শিক্ষক আন্দোলন করছেন। ভিসি স্যার চ্যান্সেলর, রিজেন্ট বোর্ড ও নিয়োগ বোর্ডের সঙ্গে পরামর্শ করেই যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়ার প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছেন।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৭ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে