
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনে তিন দফা দাবির প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আজ সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
একই দিন বেলা দেড়টায় এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, শিক্ষক সমিতি মনে করে, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিয়ত এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য দূরীকরণে শিক্ষার্থীদের দাবিগুলো যথার্থ এবং যৌক্তিক।
অধ্যাপক রইছ উদ্দীন বলে, ‘শিক্ষার্থীদের দাবির প্রতি আমাদের সর্বাত্মক সমর্থন রয়েছে। গতকাল গণ-অনশনে অংশগ্রহণকারী অসুস্থ শিক্ষার্থীদের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করেছি এবং এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।’
এ ছাড়া অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩৩ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে