
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার দুজন হলেন সোহেল ওরফে পাত্তা সোহেল ওরফে মনির হোসেন (৩০) ও সুজন ওরফে মুখপোড়া সুজন।
গতকাল মঙ্গলবার রাতে ঢাকার সাভারের বিরুলিয়া ও গাজীপুরের টঙ্গী মাজার রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে র্যাব-৪-এর সূত্রে এই তথ্য জানা যায়।
র্যাব-৪ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সোহেল ওরফে পাত্তা সোহেল ওরফে মনির হোসেনকে (৩০) ঢাকার সাভারের বিরুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাতে গাজীপুরের টঙ্গী মাজার রোড এলাকা থেকে সুজন ওরফে মুখপোড়া সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনই ভাড়াটে খুনি।
আজ বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এই দুজনের গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন র্যাব-৪-এর মিডিয়া অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদী।
গত সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী সেকশন-১২-এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া। এ সময় মোটরসাইকেলে করে তিনজন আসে। পরে ওই তিন দুর্বৃত্ত দোকানের ভেতরে ঢুকে তাঁর মাথায়, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে সাতটি গুলি করে। এ সময় আশপাশের লোকজন মো. জনি ভূঁইয়া নামের একজনকে আটক করেন।
পুলিশ জানায়, সন্ত্রাসী সোহেল ও তাঁর অনুসারীরা দোকানে ঢুকে সাতটি গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে সাতটি গুলির খোসা উদ্ধার করা হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে