
রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম চৌধুরীপাড়ার একটি মাদ্রাসা থেকে তুষার তানভীর (১২) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে পশ্চিম চৌধুরীপাড়া শেখ জনরুদ্দিন দারুল কোরআন মাদ্রাসার ছয়তলার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
মৃত তুষারের মামা ইলিয়াস হোসেন জানান, তাঁদের বাড়ি চাদপুর জেলার মতলব দক্ষিণ থানার গোসাইপুর গ্রামে। বাবার নাম তোফাজ্জল হোসেন। বর্তমানে শাহজাহানপুর শান্তিবাগ মগা হাজির গলিতে থাকেন। তুষার পশ্চিম চৌধুরীপাড়ার শেখ জনরুদ্দিন দারুল কোরআন মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ত।
ইলিয়াস হোসেন আরও জানান, সকাল ৯টার দিকে মাদ্রাসা কর্তৃপক্ষ ফোন দিয়ে জানায়, তুষার সকালে বাথরুমে ঢুকেছে, আর বের হচ্ছে না। পরে সেখান গেলে পুলিশের সহায়তায় বাথরুমের দরজা ভেঙে দেখা যায়, তুষার বাথরুমের গ্রিলের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছে। তবে কী কারণে তুষার এ কাজ করেছে, তা তাদের জানা নেই।
এদিকে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফোয়াদ আহমেদ সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, ওই শিক্ষার্থীকে আবাসিক মাদ্রাসার ষষ্ঠ তলার বাথরুমে গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রশি দিয়ে গলায় ফাঁস লাগানোর ফলে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে