
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এএসবিআরএম স্টিল অ্যান্ড রি-রোলিং মিলের (এমবিয়েন্ট স্টিল বিডি) শ্রমিকেরা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তি পড়েন দূরপাল্লার বিভিন্ন যানবাহন চালক ও যাত্রীরা।
কারখানার শ্রমিকেরা জানান, এএসবিআরএম স্টিল অ্যান্ড রি-রোলিং মিল কারখানায় প্রায় ৪০০ শ্রমিক ও কর্মচারী বিভিন্ন শাখায় কর্মরত আছেন। তিন মাস ধরে কারখানার মালিক কর্তৃপক্ষ তাঁদের বেতন দিকে গড়িমসি করে আসছে।
এ নিয়ে কারখানার ভেতরের শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের কয়েক দফা আলোচনা হলেও মালিক পক্ষ হকেয়া বেতন পরিশোধ করতে বিভিন্ন টালবাহানা করছেন।
বাধ্য হয়ে আজ দুপুরে বকেয়া তিন মাসের বেতনের দাবিতে শ্রমিকেরা প্রথমে কারখানার ভেতরের বিক্ষোভ করেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়কে বিদ্যুতের খুঁটি ও টায়ার আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এতে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তি পড়েন দূরপাল্লার বিভিন্ন যানবাহন চালক ও যাত্রীসাধারণ।
খবর পেয়ে শিল্প পুলিশ কারখানার মালিক পক্ষের সঙ্গে কথা বলে। পরে আজ সন্ধ্যার দিকে এক মাসের বেতন পরিশোধ ও আগামী বুধবার বাকি বকেয়া মাসের টাকা পরিশোধ করার আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক থেকে সরে যান।
শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে তাঁরা সড়ক ছেড়ে দেন। বিকেল ৫টার পর থেকে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে