
‘বাসায় মানুষ আমরা মাত্র তিনজন। কিন্তু ঈদ মানে তো শুধু নিজেদের খাবার নয়, গেস্টদের জন্যও আয়োজন করতে হবে। তাই সবকিছু একটু বেশি করে নিতে হচ্ছে,’ বলছিলেন গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে আসা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী আহসান হাবীব। তিনি জানালেন, ঈদের দিন বাসায় সেমাই, পোলাও, গরু, মুরগির মাংসসহ বিভিন্ন পদ রান্না ও চটপটি তৈরির কথা রয়েছে। এসবের জন্য প্রয়োজনীয় উপকরণ ছিল তাঁর বাজারের ফর্দে।
সামাজিক ও ধর্মীয় উৎসব–পার্বণে স্বজন, পড়শি আর বন্ধুবান্ধবের বাড়ি যাওয়া আগের মতো না হলেও রয়ে গেছে। বাঙালির আতিথেয়তার ঐতিহ্য দীর্ঘদিনের। উৎসবের সময় বাজারের তালিকায়ও এর প্রমাণ মিলবে। সামর্থ্য কমবেশি যেমনই থাকুক, ঈদের দিনে সবাই নানা পদের খাবারে মেহমানদারির চেষ্টা করেন। তাই রমজানের শেষ প্রান্তে এসে ঘরে ঘরে চলছে অতিথি আপ্যায়নের প্রস্তুতি। বিপণিবিতানের ভিড় কমে গিয়ে বাজারগুলোতে চলছে ঈদের কেনাকাটা। যদিও বেশির ভাগ মানুষ ছুটিতে রাজধানী ছেড়ে যাওয়ায় ঢাকার বাজারগুলো বেশ ফাঁকা।
গতকাল রাজধানীর কারওয়ান বাজার, খিলগাঁও ও মেরাদিয়া বাজার এলাকা ঘুরে দেখা যায়, ক্রেতারা প্রায় সবাই সেমাই আর সুগন্ধী সরু চাল কিনছেন। বিক্রেতারা জানালেন, এবার সেমাইয়ের চাহিদা তুলনামূলকভাবে কম। তাই দাম বাড়েনি। ২০০ গ্রামের প্রতি প্যাকেট চিকন সেমাই বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। ২০০ গ্রামের প্রতি প্যাকেট লাচ্ছা সেমাইয়ের দাম ৪৫-৫৫ টাকা। আর খোলা চিকন সেমাই বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪৫ টাকা কেজিতে। খোলা সেমাইয়ের বিক্রি এবার বেশ কম। তাই দামও আগের তুলনায় কম।
বাজারে আসা ক্রেতারা অবশ্য বললেন, এবার ঈদে সেমাইয়ের দাম না বাড়লেও সেমাই রান্না করার উপকরণের দাম অনেকটাই বেড়েছে। বিভিন্ন ধরনের বাদাম বিক্রি হচ্ছে চড়া দামে। চিনাবাদাম ১৪০-১৬০ টাকা, কাঠবাদাম (অ্যামন্ড) ১,২০০-১,৩০০ টাকা, কাজুবাদাম ১,৬৫০-১,৮০০ টাকা, পেস্তাবাদাম ২,৫০০–২,৮০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেল। বিক্রেতারা বললেন, ভারত থেকে স্বাভাবিক আমদানি না হওয়ায় বাদামের দাম গত বছরের তুলনায় ‘কিছুটা’ বেশি।
কারওয়ান বাজারের জব্বার স্টোরের দোকানি বলেন, ‘ইন্ডিয়া থেইকা মাল আসে কম। তাই দাম কয়েক মাস ধইরাই বেশি।’
এবার ঈদে দুধ, চিনি ও সুগন্ধি চালের দাম গত বছরের তুলনায় তেমন একটা বাড়েনি বলে জানান ক্রেতারা। চিনি ১১৫-১২৫ টাকা ও প্যাকেটের গুঁড়া দুধ ৭৪০-৮৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায় বাজারে।
ঈদের আগে মুরগির দাম চড়া। গতকাল ঢাকার বাজারগুলোতে ব্রয়লার মুরগি ২০০-২৬০ টাকা ও দেশি মুরগি ৫০০ থেকে সাড়ে ৬০০ টাকায় বিক্রি হচ্ছিল।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে