
দূরপাল্লার বাসে ঈদযাত্রা ঘিরে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগে রাজধানীর গাবতলীতে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে প্রমাণ মিললে অতিরিক্ত আদায় করা ভাড়া যাত্রীদের বিকাশ ও নগদের মাধ্যমে ফেরত দেওয়া হয়। কেউ টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানালে সেসব বাস ডাম্পিংয়ে নেওয়া হয়।
আজ রোববার দুপুরে গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।
সরেজমিনে দেখা গেছে, একাধিক পরিবহন ঈদের অজুহাতে নির্ধারিত ভাড়ার তুলনায় দুই গুণ বেশি টাকা আদায় করছে। যেমন ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী শ্যামলী স্লিপার এসি কোচে যেখানে ভাড়া ১ হাজার ৫০০ টাকা, সেখানে যাত্রীদের কাছ থেকে ৩ হাজার টাকা আদায় করা হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়ায় যাত্রীদের অর্থ ফেরত দেওয়া হয়। অনুরূপভাবে যেসব বাস ফেরত দেয়নি, সেগুলো ডাম্পিংয়ে পাঠানো হয়।
শ্যামলী পরিবহনের যাত্রী হাবিবুর রহমান হিমু বলেন, ‘আমাদের কাছ থেকে ৩ হাজার টাকা নেওয়া হয়েছে, অথচ সাধারণ ভাড়া ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। তারা আমাদের জিম্মি করে টিকিট বিক্রি করেছে। তবে সেনাবাহিনীর হস্তক্ষেপে ভাড়ার একটা অংশ ফেরত পেয়েছি। ভালো লাগছে।’
অন্যদিকে ঢাকা-পাবনা রুটে চলাচলকারী হাসিব পরিবহনে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে যাত্রীদের কাছ থেকে ৬০০ টাকা ভাড়া আদায় করা হয়, যেখানে নির্ধারিত ভাড়া ৪০০ টাকা। অভিযানে সেখানেও অতিরিক্ত ২০০ টাকা ফেরত দেওয়া হয়। এই রুটের যাত্রী সাইফুল হক বলেন, ‘বাড়তি টাকা ফেরত পেয়ে ভালো লাগছে। এমন অভিযান চলমান থাকলে মানুষ আর ঠকবে না।’
দিনভর চলা অভিযানে দেখা যায়, ঢাকা-দিনাজপুর রুটে চলা আহাদ এসি পরিবহন ১ হাজার ২০০ টাকার স্থানে ২ হাজার টাকা ভাড়া আদায় করেছে। যাত্রীদের টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানানোয় বাসটিকে ডাম্পিংয়ে নেওয়া হয়।
যৌথ অভিযানের বিষয়ে ডিএমপির মিরপুর ট্রাফিক বিভাগের দারুস সালাম এলাকার পুলিশ সার্জেন্ট তানজীদ আহমেদ বলেন, ‘সকাল থেকে দূরপাল্লার বাসে অভিযান চলছে। আমরা যাত্রীদের টিকিট চেক করে ভাড়া যাচাই করছি। বাড়তি টাকা আদায় করা হলে তা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। যারা ফেরত দিচ্ছে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে